Story

BETWEEN THE LINES (টুকরো কথা )
আমাদের আশে-পাশের গ্রামবাংলায় এখনো এমনঅঞ্চল আছে যাদের বাড়ির ছোট ছেলে মেয়েদের সকালটা কাটে রান্নার জন্য কাঠ জোগাড় করতে আর দিনের শেষে ক্লান্তি ও আর্থিক অভাবের জন্য আধপেটা খেয়ে ঘুমাতে হয়। তারপর বর্ষার সময় জ্বালানি কাঠ না পেলে উনুন ধরে না বাড়িতে, একবেলা না খেয়েই থাকতে হয়। সেসব বাড়ির মেয়েদের রং পেন্সিল আর খাতায় কল্পনার নকশা আঁকা অধরাই থেকে যায়। রং তুলি দিয়ে তো খিদে মেটানোর উপায় গ্রামে নেই!
গল্পটা এমনই একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটি ছোট থেকে নিজের মনের সাথেই কথা বলে, অন্যকে নিজের মনের ভাব কথার মধ্যে দিয়ে প্রকাশে অসমর্থ, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখাই যার চারিত্রিক বৈশিষ্ট্য। যে বিশেষভাবে সক্ষম বলে সবার সাথে মিশতে পারেনা। কিন্তু এরকম শিশুরাই উপযুক্ত পরিবেশ পেলে নিজেকে মেলে ধরার সাহস পায়।
মুক্তি শিখা-র আশ্রম বালিকা “মনি”। মনি -র মত মেয়েরা রং-তুলির টানে মনের ভাবকে প্রকাশ করে, পায় মুক্তির আনন্দ । বিশেষ ভাবে সক্ষম অবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বপ্ন দেখার সাহস পায়।
মুক্তি শিখার নিরাপদ ও আন্তরিক পরিবেশের আবেশের প্রভাবে ও হয়তো একদিন সফল চিত্র শিল্পীও হতে পারে।
আমার আপনার অনেকেরই পরিচিত মহলে এইরকম মনিদের গল্প আমরা শুনতে পাই। ওদেরকে এগিয়ে নিয়ে যেতে আমার আপনার শক্ত হাতটাই যথেষ্ট। আসুন না আমরা আমাদের সাথে সাথে ওদের ও নিয়ে এগিয়ে চলি।





